2021-10-15
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নব জীবন মাইক্রোফাইন্যান্স কর্মসূচী গত ২০০৮ সাল হতে বর্তমান সময় পর্যন্ত মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে কার্যক্রম পরিচালিত করছে। তারই ধারাবাহিকতায় কিছু সংখ্যাক দক্ষ জনবল আকর্ষনীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৩/১০/২০২১ শনিবার নব জীবন মানব সম্পদ বিভাগে সকাল ১০.০০ টায় সরাসরি সাক্ষাতের জন্য বলা হলো।